এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে ( পূর্বনাম এক্সচেঞ্জ অফিস ) না গিয়ে অনলাইনে নিজের নামটি নথিভুক্ত করুন।
আগের মতো এখন আর অফিসে যাওয়ার ঝামেলা নেই। সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইনেই হয়ে যাচ্ছে। তাই আর দেরি না করে আজই আপনার বা আপনার পরিচিত সকলের নাম অতিশীঘ্র এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের কর্মপ্রার্থী নিবন্ধন পোর্টালে নথিভুক্ত করে নিন।
নতুন তালিকাভুক্তি কর্মসংস্থান ব্যাঙ্কের সদস্য হন এবং সঠিক চাকরি খুঁজুন। এখন আপনার প্রোফাইল তৈরি করুন, এটা বিনামূল্যে!
নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করতে নিম্নলিখিত নথি (20KB-100KB) আপলোড করতে হবে:
নাম, জন্ম তারিখ - মাধ্যমিক অ্যাডমিট কার্ড / মাধ্যমিক পাস সার্টিফিকেট / ট্রান্সফার সার্টিফিকেট বা জন্ম সনদ
বসবাসের প্রমাণ - রেশন কার্ড/ভোটার আইডি কার্ড/পাসপোর্ট/আধার কার্ড
জাতি শংসাপত্র (সাধারণ ছাড়া),
শারীরিকভাবে প্রতিবন্ধী - সরকারী পিএইচ সার্টিফিকেট। ন্যূনতম 40% অক্ষমতা সহ হাসপাতালের শংসাপত্র।
শিক্ষাগত যোগ্যতা - মার্কশিট বা সকল পরীক্ষায় উত্তীর্ণ/ ট্রান্সফার সার্টিফিকেট
নাম নথিভুক্ত করিবার জন্য নিচে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে ভিসিট করুন...👇

